ঢাকা | বঙ্গাব্দ

মুসলিম দেশগুলোকে ইরানের আহ্বান

ইরানের প্রেসিডেন্ট আশা ব্যাক্ত করেন, শীর্ষ সম্মেলন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ‘একটি সিদ্ধান্তে পৌঁছাবে।’
  • অনলাইন ডেস্ক | ১৫ সেপ্টেম্বর, ২০২৫
মুসলিম দেশগুলোকে ইরানের আহ্বান মাসুদ পেজেশকিয়ান

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারে হামাস সদস্যদের ওপর ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় আজ সোমবার একটি শীর্ষ সম্মেলনের আগে তিনি এ আহ্বান জানান। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘এটা সম্ভব যে ইসলামী দেশগুলো ইসরাইলের ভুয়া শাসনব্যবস্থার সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করবে এবং যতটা সম্ভব ঐক্য ও সংহতি বজায় রাখবে।’ 


তিনি আশা করেন, শীর্ষ সম্মেলন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ‘একটি সিদ্ধান্তে পৌঁছাবে।’ দোহার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ কথা বলেন।


সূত্র: এএফপি


এসজেড