রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬ বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুরের সঙ্গে লালমনিরহাটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে এবং বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা রয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল। পীরগাছা রেলওয়ের আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম।
thebgbd.com/NA