ঢাকা | বঙ্গাব্দ

গাজায় আগুন জ্বলছে

ইসরায়েল কাৎজ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) লৌহমুষ্টি দিয়ে সন্ত্রাসী অবকাঠামোগুলোতে আঘাত হেনেছে।
  • অনলাইন ডেস্ক | ১৬ সেপ্টেম্বর, ২০২৫
গাজায় আগুন জ্বলছে ইসরায়েল কাৎজ

গাজা ‘আগুনে জ্বলছে’ বলে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ মঙ্গলবার মন্তব্য করেছেন। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাপক হামলার কথা জানিয়েছে। কাৎজ সতর্ক করেন যে তার দেশ ‘পিছু হটবে না।’


ইসরায়েল কাৎজ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) লৌহমুষ্টি দিয়ে সন্ত্রাসী অবকাঠামোগুলোতে আঘাত হেনেছে এবং এর সেনারা জিম্মিদের মুক্তি ও হামাসের পরাজয়ের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করতে সাহসিকতার সঙ্গে লড়াই করছে। তিনি জোর দিয়ে বলেন, ‘মিশন সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা পিছু হটব না।’


সূত্র: এএফপি


এসজেড