দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৮ বিলিয়ন ডলারে (৩০ হাজার ৮৮৬ দশমিক ৯৮ মিলিয়ন ডলার)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
দুই দিনে রিজার্ভ বেড়েছে প্রায় ২৯৫ মিলিয়ন ডলার। এর আগে, গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০ হাজার ৫৯১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, সোমবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৮৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। যা ১৪ সেপ্টেম্বরের ২৫ হাজার ৭৫৩ দশমিক ৪৫ মিলিয়ন ডলারের তুলনায় বেশি।
আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, গ্রস রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বিয়োগ করলে নিট রিজার্ভ পাওয়া যায়। এই হিসাবেই বর্তমানে রিজার্ভ পরিস্থিতি মূল্যায়ন করা হয়।
thebgbd.com/NIT