ঢাকা | বঙ্গাব্দ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ

ফ্রিডেন বলেছেন, দুই রাষ্ট্র সমাধান এখনো প্রাসঙ্গিক তা প্রমাণ করার জন্য ইউরোপ এবং বিশ্বজুড়ে এখন একটি আন্দোলন গড়ে উঠছে।
  • অনলাইন ডেস্ক | ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ লুক ফ্রিডেন।

লুক্সেমবার্গ আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আরো কয়েকটি দেশের সাথে যোগ দিবে বলে জানিয়েছে। গাজায় প্রায় দুই বছরের অভিযানের কারণে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের নিন্দা বৃদ্ধি পাওয়ায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। ব্রাসেলস থেকে এএফপি এই খবর জানিয়েছে।


সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন বলেছেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে’।


ফ্রিডেন বলেছেন, ‘দুই রাষ্ট্র সমাধান এখনো প্রাসঙ্গিক তা প্রমাণ করার জন্য ইউরোপ এবং বিশ্বজুড়ে একটি আন্দোলন গড়ে উঠছে। এ কারণেই লুক্সেমবার্গ সরকার আগামী সপ্তাহের দ্বি-রাষ্ট্র সমাধান সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের সঙ্গে যোগ দিতে চায়।’


সূত্র: এএফপি


এসজেড