ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি দেশটির বিরুদ্ধে অবশিষ্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন।
  • অনলাইন ডেস্ক | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ওয়াশিংটন যাচ্ছেন। ২৫ বছরেরও বেশি সময় পর এটি এ ধরনের প্রথম সফর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে একথা জানিয়েছে।


সূত্রটি নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেছে, ‘সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি দেশটির বিরুদ্ধে অবশিষ্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন।’


ইসলামী নেতৃত্বাধীন বিদ্রোহী জোট ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই সিরিয়ার ওপর আরোপিত বেশিরভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।


সূত্র: এএফপি


এসজেড