ঢাকা | বঙ্গাব্দ

কিরগিজস্তানে ২ সাংবাদিকের কারাদণ্ড

দুর্নীতি সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা ক্লুপ’কে গত বছর সরকারের তীব্র সমালোচনার পর নিষিদ্ধ করা হয়।
  • অনলাইন ডেস্ক | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
কিরগিজস্তানে ২ সাংবাদিকের কারাদণ্ড অভিযুক্ত দুই সাংবাদিক।

কিরগিজস্তানে গণঅসন্তোষ ও সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টার দায়ে একটি অনুসন্ধানী সংবাদমাধ্যমের দু’জন ফটোসাংবাদিককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


মধ্য এশিয়ার দেশটিতে গণতন্ত্র চর্চা দীর্ঘদিন ধরে অব্যাহত থাকলেও মানবাধিকার লঙ্ঘন, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব ও জনগণের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে।


আদালতের রায়ের কপি পেয়েছে এএফপি। তাতে বলা হয়েছে, বেসরকারি গণমাধ্যম ক্লুপ-এ কর্মরত দুই ফটোসাংবাদিককে সরকারি কর্মকর্তাদের বাধা দেওয়া ও সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে গতকাল বুধবার দোষী সাব্যস্ত করা হয়েছে।


বেসরকারি অর্থায়নে, বিশেষ করে পশ্চিমা দাতাদের অর্থায়নে পরিচালিত ও দুর্নীতি সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা ক্লুপ’কে গত বছর সরকারের তীব্র সমালোচনার পর নিষিদ্ধ করা হয়। তার পরেও ক্লুপ তাদের কার্যক্রম অব্যাহত রাখে।


সাজাপ্রাপ্ত আলোকচিত্রীরা যথাক্রমে ১৯৯৭ ও ২০০২ সালে জন্মগ্রহণ করেছেন। ক্লুপ জানিয়েছে, যে কাজের জন্য তাদের সাজা দেওয়া হলো, ওই দুই ফটোসাংবাদিক এর সঙ্গে যুক্ত ছিল না।


সূত্র: এএফপি


এসজেড