ঢাকা | বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে হারালেই ফাইনাল খেলবে বাংলাদেশ!

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ সেপ্টেম্বর, ২০২৫
শ্রীলঙ্কাকে হারালেই ফাইনাল খেলবে বাংলাদেশ! ছবি : সংগৃহীত।

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।


জয় দিয়েই টাইগাররা সুপার ফোর পর্ব শুরু করতে চায়। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারের পর আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য প্রতিশোধের সুযোগ হিসাবেও বিবেচিত হচ্ছে।


আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইতিহাস বলছে আজ শ্রীলঙ্কাকে হারালে এশিয়া কাপের ফাইনালে পৌঁছানোর সম্ভাবনাও বাড়বে!


বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস খুব বেশি সমৃদ্ধ নয়। মুখোমুখি দেখায় টি২০তে বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ১৩টিতে।


এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র তিন জয় আছে টাইগারদের। তবে এই ৩ জয়ই বাংলাদেশের জন্য উজ্জীবন হিসেবে কাজ করতে পারে। কেননা ২০১২, ২০১৬ ও ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারানোর পরেই ফাইনালে পৌঁছেছিল টাইগাররা।


যদি আজকের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে পারে, তবে ফাইনাল খেলার সম্ভাবনা আরও শক্তিশালী হবে। অতীত ইতিহাস তো সেটিই বলে!


thebgbd.com/NA