ঢাকা | বঙ্গাব্দ

শুটিংয়ের সময় আহত জুনিয়র এনটিআর

ভারতের হায়দরাবাদে একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন দক্ষিণি তারকা জুনিয়র এনটিআর।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ সেপ্টেম্বর, ২০২৫
শুটিংয়ের সময় আহত জুনিয়র এনটিআর ছবি : সংগৃহীত।

ভারতের হায়দরাবাদে একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন দক্ষিণি তারকা জুনিয়র এনটিআর। গতকাল শুক্রবার এমনটা ঘটলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। 


জানা গেছে, আঘাত গুরুতর নয়। তবে অভিনেতাকে আগামী কয়েক দিন বিশ্রামে থাকতে হবে।


দুর্ঘটনার খবর ছড়াতেই উদ্বিগ্ন নায়কের অনুরাগীরা। তাদের প্রত্যেকের দাবি, জুনিয়র এনটিআর-এর শারীরিক পরিস্থিতির কথা তাদের জানাতে হবে। সত্য গোপন করলে চলবে না। 


এর পরেই অভিনেতার পক্ষ থেকে একটি বিবৃতিতে দেওয়া হয়।


সেখানে স্পষ্ট বলা হয়েছে, সামান্যই চোট পেয়েছেন তিনি। আঘাত গুরুতর নয়। ভালো আছেন। শুধু চিকিৎসকের পরামর্শ মেনে আগামী কয়েক দিন বিশ্রামে থাকবেন।

 

পাশাপাশি এও অনুরোধ জানানো হয়, তারকার শারীরিক পরিস্থিতি নিয়ে যেন কোনও ভুয়া খবর ছড়ানো না হয়।


সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া 


thebgbd.com/NA