ঢাকা | বঙ্গাব্দ

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১২ জনের মৃত্যু, আক্রান্ত ৭৪০

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন। এ পর্যন্ত দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে।
  • নিজস্ব প্রতিবেদক | ২১ সেপ্টেম্বর, ২০২৫
ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১২ জনের মৃত্যু, আক্রান্ত ৭৪০ ফাইল ছবি


ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


রোববার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ১২ জনের মধ্যে বরিশাল বিভাগে ৫ জন, চট্টগ্রামে ১ জন, ঢাকা উত্তর সিটিতে ৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।


নতুন আক্রান্ত ৭৪০ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রামে ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, খুলনায় ৫২ জন, ময়মনসিংহে ২২ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে ৯ জন।


এতে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন। এ পর্যন্ত দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে।


গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৮৩ জন রোগী। ফলে এ বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৬৩১ জনে।


প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন।


thebgbd.com/BYB