ঢাকা | বঙ্গাব্দ

বর্ষসেরা কোচ এনরিকে

  • নিজস্ব প্রতিবেদক | ২৩ সেপ্টেম্বর, ২০২৫
বর্ষসেরা কোচ এনরিকে ফাইল ছবি

২০২৫ বর্ষসেরা ছেলেদের ফুটবলে কোচের পুরস্কার ‘ইয়োহান ক্রুইফ ট্রফি’ জিতলেন পিএসজি কোচ লুইস এনরিকে। প্যারিসের থিয়েটার দু শাতলেতে ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠানে হ্যান্সি ফ্লিক, আর্নে স্লট ও অ্যান্টোনিও কন্তেকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন তিনি।


গত মৌসুমে পিএসজিকে ঐতিহাসিক ট্রেবল জেতানোর স্বীকৃতিই তাকে এই সাফল্য এনে দিয়েছে।


যদিও মার্সেইয়ের বিপক্ষে ম্যাচ থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এনরিকে। তবে ভিডিওবার্তায় ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। তার হয়ে মঞ্চে ট্রফি গ্রহণ করেছেন ইতালির কিংবদন্তি কোচ ফাবিও কাপেলো।


নারী বিভাগে বর্ষসেরা কোচ হয়েছেন ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ভিগম্যান। জাতীয় দলকে টানা দুই ইউরো জেতানোর কৃতিত্বের পুরস্কার হিসেবে তার হাতে ট্রফি তুলে দেন ফাবিও কাপেলো।


thebgbd.com/NIT