ঢাকা | বঙ্গাব্দ

যেখানে আ. লীগ সেখানেই মাইর: শেখ তানভীর বারী হামিম

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি।
  • নিজস্ব প্রতিবেদক | ২৩ সেপ্টেম্বর, ২০২৫
যেখানে আ. লীগ সেখানেই মাইর: শেখ তানভীর বারী হামিম ছবি : সংগৃহীত।

নিউইয়র্কে রাজনৈতিক দলগুলোর নেতাদের ওপর আওয়ামী লীগের হয়রানিমূলক আচরণে সতর্কবার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। তিনি জানিয়েছেন, যেখানে আওয়ামী লীগ থাকবে, সেখানেই মাইর দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি। 

 

ফেসবুক পোস্টে হামিম বলেন, ‘যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর আজ থেকে...no mercy।'



এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়।


thebgbd.com/NA