ঢাকা | বঙ্গাব্দ

রাগাসা’র কারণে চীনে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

শেনজেন শহরের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘দয়া করে অপ্রয়োজনে কেউ বাইরে বের হবেন না।’
  • অনলাইন ডেস্ক | ২৩ সেপ্টেম্বর, ২০২৫
রাগাসা’র কারণে চীনে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘূর্ণিঝড় রাগাসা।

চীন মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলে সুপার টাইফুন রাগাসা আঘাত হানার আগে কমপক্ষে ১০টি শহরে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


শেনজেন শহরের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘জরুরি উদ্ধারকর্মী ও মানুষের জীবিকা নির্বাহের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ছাড়া, দয়া করে অপ্রয়োজনে কেউ বাইরে বের হবেন না।’ বিবৃতিতে আরও বলা হয়, বিকেল থেকে বিপণিবিতানগুলো (মার্কেট) বন্ধ থাকবে।


সূত্র: এএফপি


এসজেড