প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক সংবর্ধনায় যোগ দেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান।
প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। তাঁর আমন্ত্রণেই প্রফেসর ইউনূস এ অনুষ্ঠানে যোগ দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
প্রধান উপদেষ্টা এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন।
thebgbd.com/NIT