ঢাকা | বঙ্গাব্দ

সুদানে ড্রোন হামলায় নিহত ১৫

বাজারে ড্রোন হামলায় ১৫ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।
  • অনলাইন ডেস্ক | ২৪ সেপ্টেম্বর, ২০২৫
সুদানে ড্রোন হামলায় নিহত ১৫ হামলার স্যাটেলাইট ছবি।

সুদানের অবরুদ্ধ শহর আল-ফাশরের একটি বাজারে ড্রোন হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় একটি হাসপাতালের একজন চিকিৎসা কর্মী এ তথ্য জানান। পোর্ট সুদান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ওই চিকিৎসাকর্মী বলেন, বাজারে ড্রোন হামলায় ১৫ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। স্থানীয় সংঘাত প্রতিরোধ কমিটি ২৭ জন হতাহতের এই হামলাকে গণহত্যা আখ্যায়িত করেছে। আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে এই হামলার জন্য দায়ী করেছে তারা।


সূত্র: এএফপি


এসজেড