ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানের বিপক্ষে লিটন আজ খেলবেন কি?

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনও আশার সুরে বলেছেন, লিটনের শারীরিক সমস্যা পর্যবেক্ষণে আছে, ভালো খবর পাওয়া যেতে পারে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ সেপ্টেম্বর, ২০২৫
পাকিস্তানের বিপক্ষে লিটন আজ খেলবেন কি? ফাইল ছবি


দলের বাকিদের আগেই গতকাল মাঠে নেমেছিলেন লিটন দাস। গিয়েছিলেন ম্যাচের উইকেট দেখতে। তখনই জল্পনা—তাহলে কি তিনি খেলছেন ভারতের বিপক্ষে? তবে ওয়ার্মআপে যোগ না দেওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়। শেষ পর্যন্ত পরশুর অনুশীলনে পাঁজরে পাওয়া চোট তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে দেয়। ফলে অধিনায়কত্বের দায়িত্ব পান জাকের আলী, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার নেতৃত্ব দিলেন।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের বলেন, লিটনকে দলে রাখার আশা শেষ মুহূর্ত পর্যন্ত করা হয়েছিল। তিনি জানতেন আগেই—প্রয়োজনে তাঁকেই দায়িত্ব দেওয়া হবে, যদিও মিডিয়ায় সেটা জানানো হয়নি।


আজ রাত ৮টা ৩০ মিনিটে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে নামবে বাংলাদেশ। জয় মানে ফাইনাল, হার মানেই বিদায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে লিটনকে পাওয়া যাবে কি না—এ প্রশ্নে জাকের বলেন, “উনি পুনর্বাসনে আছেন। আমরা ম্যাচ শুরুর আগপর্যন্ত অপেক্ষা করব।”


ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনও আশার সুরে বলেছেন, লিটনের শারীরিক সমস্যা পর্যবেক্ষণে আছে, ভালো খবর পাওয়া যেতে পারে।


ভারতের বিপক্ষে বাংলাদেশ দল একাদশে চারটি পরিবর্তন আনে—খেলেননি তাসকিন আহমেদ, মেহেদী হাসান ও শরীফুল ইসলাম। তাঁদের জায়গায় সুযোগ পান পারভেজ হোসেন, তানজিম হাসান, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। পরিবর্তনের ব্যাখ্যায় জাকের জানান, কম্বিনেশন ও খেলোয়াড়দের বিশ্রাম—দুই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


thebgbd.com/BYB