ঢাকা | বঙ্গাব্দ

গাজায় নিহত আরও ১১

নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে এবং তাদের লাশ নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৫ সেপ্টেম্বর, ২০২৫
গাজায় নিহত আরও ১১ বিধ্বস্ত গাজা।

গাজার কেন্দ্রে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে অঞ্চলটির সিভিল ডিফেন্স। গাজা উপত্যকা, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


বেসরকারি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, উত্তর আল-জাওয়াইদায় একটি বাড়িতে বিমান হামলায় ১১ জন নিহত ও আরো অনেকেই আহত বা নিখোঁজ হয়েছেন। বাড়িটিতে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নেয়। জরুরি সেবার কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে এবং তাদের লাশ নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।


নাজিয়া আবু আমশা (একজন ফিলিস্তিনি যার ভাগ্নে সাহায্যের জন্য অপেক্ষা করতে করতে নিহত হয়) বুধবার বলেন, আমরা ভিক্ষুক ও অসুস্থ হয়ে পড়েছি। আমরা আমাদের সন্তান, আমাদের ঘরবাড়ি ও আমাদের জায়গা হারিয়েছি। 


সূত্র: এএফপি


এসজেড