ঢাকা | বঙ্গাব্দ

ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করবে না

মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদকে বলেছেন, ‘ইরান কখনোই পরমাণু বোমা তৈরির চেষ্টা করেনি এবং করবেও না’।
  • অনলাইন ডেস্ক | ২৫ সেপ্টেম্বর, ২০২৫
ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করবে না মাসুদ পেজেশকিয়ান

ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং ইউরোপীয় শক্তিগুলোর আসন্ন নিষেধাজ্ঞার পর ইরানের প্রেসিডেন্ট গতকাল বুধবার পুনরায় বলেছেন, তার দেশ পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে না। জাতিসংঘ থেকে এএফপি এই খবর জানিয়েছে। 


ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদকে বলেছেন, ‘এই পরিষদের সামনে দাঁড়িয়ে আবারো ঘোষণা করছি, ইরান কখনোই পরমাণু বোমা তৈরির চেষ্টা করেনি এবং করবেও না’। 

 

সূত্র: এএফপি


এসজেড