ঢাকা | বঙ্গাব্দ

গাজা নিয়ে একটি চুক্তি হয়েছে

ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘এটি এমন একটি চুক্তি যা জিম্মিদের ফিরিয়ে আনবে। এমন একটি চুক্তি যা যুদ্ধের অবসান ঘটাবে।’
  • অনলাইন ডেস্ক | ২৭ সেপ্টেম্বর, ২০২৫
গাজা নিয়ে একটি চুক্তি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলোর সঙ্গে সাম্প্রতিক আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেছেন, তিনি বিশ্বাস করেন, গাজা যুদ্ধের অবসানের জন্য একটি চুক্তি হয়েছে। ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।


হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের একটি চুক্তি হয়েছে। এটা দেখে মনে হচ্ছে গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে, এটি এমন একটি চুক্তি যা জিম্মিদের ফিরিয়ে আনবে। এটি এমন একটি চুক্তি হতে চলেছে যা যুদ্ধের অবসান ঘটাবে।’


সূত্র: এএফপি


এসজেড