ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে ভর্তি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন আছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে ভর্তি ছবি : সংগৃহীত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন আছেন।

তিনি ইউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার জাহিদ হাসানের অধীনে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার রাজনৈতিক সচিব ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবির। ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছেন রফিকুল ইসলাম মিয়ার ইউরো সমস্যা এবং তার কিডনি ফুলে গেছে। চিকিৎসা চলছে। 

২০১৮ সাল থেকে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ সময় ধরে বিছানায় শয্যাশায়ী আছেন রফিকুল ইসলাম মিয়া। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ নানাবিধ রোগে আক্রান্ত সাবেক এ মন্ত্রী। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহিদা রফিক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

thebgbd.com/NA