কিডনি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, যা রক্ত পরিষ্কার, অপ্রয়োজনীয় বর্জ্য বের করা এবং দেহে পানি-লবণ ভারসাম্য রাখার কাজ করে। কিন্তু অনেক সময় দৈনন্দিন কিছু অভ্যাস কিডনির স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের অভ্যাস দীর্ঘমেয়াদে কিডনি সমস্যার কারণ হতে পারে।
প্রথমত, অতিরিক্ত লবণ গ্রহণ। বেশি লবণ রক্তচাপ বাড়ায় এবং কিডনির ওপর চাপ তৈরি করে। দ্বিতীয়ত, পর্যাপ্ত পানি না খাওয়া। হাইড্রেশন কম থাকলে কিডনি যথাযথভাবে বর্জ্য বের করতে পারে না, ফলে ক্ষতি হতে পারে।
তৃতীয়ত, অতিরিক্ত পেইনকিলার বা ওষুধের ব্যবহার। দীর্ঘদিন স্টেরয়েড বা পেইন রিলিভার ওষুধ বেশি নেওয়া কিডনির কোষ ক্ষতিগ্রস্ত করতে পারে। চতুর্থ, ধূমপান ও অ্যালকোহল সেবন। এসব অভ্যাস কিডনির রক্তনালী ক্ষতিগ্রস্ত করে এবং ফিল্টারিং ক্ষমতা কমায়।
পঞ্চম, অস্বাস্থ্যকর জীবনধারা ও অসুস্থ খাদ্যাভ্যাস—প্রসেসড খাবার, অতিরিক্ত চিনি ও ফ্যাট কিডনির কার্যকারিতা দুর্বল করতে পারে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, কিডনি সুস্থ রাখতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান, লবণ ও চিনি নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত ব্যায়াম করা এবং যেকোনো দীর্ঘমেয়াদী ওষুধ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
thebgbd.com/NA