হৃদরোগ এখন শুধু বয়সী মানুষের সমস্যা নয়, তরুণদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়ছে। অস্বাস্থ্যকর জীবনধারা, মানসিক চাপ ও অনিয়মিত খাদ্যাভ্যাস এর অন্যতম কারণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত কিছু সবজি খাওয়ার অভ্যাস হৃদযন্ত্রকে সুস্থ রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
চিকিৎসাবিজ্ঞানের গবেষণা অনুযায়ী, শাকসবজিতে থাকা ফাইবার, ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে খারাপ কোলেস্টেরল কমায় এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। বিশেষ করে ব্রকলি, পালং শাক, গাজর, বেল পেপার, টমেটো, বিট ও শসা হৃদপিণ্ডের জন্য উপকারী হিসেবে পরিচিত। এসব সবজিতে থাকে ফলিক অ্যাসিড, পটাশিয়াম ও ভিটামিন-সি, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
গবেষকরা বলছেন, যারা প্রতিদিনের খাবারে শাকসবজির পরিমাণ বাড়ান, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কম থাকে। বিশেষ করে গাঢ় সবুজ শাক ও রঙিন সবজি হৃদযন্ত্রের জন্য সবচেয়ে বেশি উপকারী।
পুষ্টিবিদদের পরামর্শ, ভাজা-ভুজি বা অতিরিক্ত মশলা দিয়ে না খেয়ে সবজি সিদ্ধ, সেদ্ধ বা হালকা রান্না করে খাওয়াই ভালো। এতে প্রয়োজনীয় পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে এবং হার্টের জন্য কার্যকর হয়।
তাদের মতে, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমের পাশাপাশি প্রতিদিনের খাবারের তালিকায় যদি বেশি করে সবজি রাখা যায়, তবে হৃদযন্ত্র সুস্থ রাখা সম্ভব অনেকটাই।
thebgbd.com/BYB