ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলের ‘শেষ’ সতর্কতা

গাজার বাসিন্দাদের জন্য দক্ষিণে সরে যাওয়ার এবং গাজা শহরে হামাস কর্মীদের বিচ্ছিন্ন করে রাখার এটিই শেষ সুযোগ।
  • অনলাইন ডেস্ক | ০২ অক্টোবর, ২০২৫
ইসরায়েলের ‘শেষ’ সতর্কতা বিধ্বস্ত গাজা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার গাজা শহরের বাসিন্দাদের দক্ষিণে পালিয়ে যাওয়ার জন্য একটি চূড়ান্ত সতর্কতা জারি করেছেন। গাজার নুসাইরাত থেকে এএফপি এ খবর জানিয়েছে।


কাৎজ এক্স-এ পোস্টে বলেছেন, ‘গাজার বাসিন্দাদের জন্য দক্ষিণে সরে যাওয়ার এবং গাজা শহরে হামাস কর্মীদের বিচ্ছিন্ন করে রাখার এটিই শেষ সুযোগ। যারা থেকে যাবেন তাদের ‘সন্ত্রাসী এবং সন্ত্রাসী সমর্থক হিসাবে বিবেচনা করা হবে’। 


কাৎজ বলেছেন, সেনাবাহিনী পশ্চিম উপকূল পর্যন্ত মধ্য গাজা উপত্যকার নেটজারিম করিডোর দখল করেছে। তিনি বলেছেন, এই পদক্ষেপ গাজার উত্তরকে দক্ষিণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। গাজা শহর ছেড়ে দক্ষিণে যাওয়ার জন্য যে কেউ ইসরায়েলি সামরিক চেকপয়েন্ট অতিক্রম করবে। দক্ষিণ গাজার বাসিন্দাদের উত্তরে প্রবেশের জন্য শেষ অবশিষ্ট পথটি বন্ধ করে দেওয়ার কথা সেনাবাহিনীর ঘোষণার কয়েক ঘন্টা পরেই এই ঘোষণা আসে। 


সূত্র: এএফপি


এসজেড