ঢাকা | বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২

ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে। তাদের দাবি, হামলা হিজবুল্লাহ যোদ্ধা ও তাদের অবস্থান লক্ষ্য করে করা হচ্ছে।
  • অনলাইন ডেস্ক | ০২ অক্টোবর, ২০২৫
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ লেবানন

লেবাননের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় দুইজন নিহত হয়েছেন। নভেম্বরে ইসরাইল ও জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও এটি ইসরায়েলের চলমান প্রাণঘাতী হামলার সর্বশেষ ঘটনা। খবর বার্তা সংস্থা এএফপি’র।


লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জারমাক-খারদালি সড়কে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হামলায় প্রাথমিকভাবে দুই জন নিহত এবং একজন আহত হয়েছে। এলাকা ইসরাইল সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত।


ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে। তাদের দাবি, এসব হামলা হিজবুল্লাহ যোদ্ধা ও তাদের অবস্থান লক্ষ্য করে করা হচ্ছে।


সূত্র: এএফপি


এসজেড