ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে হ্যান্ডকাফসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৫ অক্টোবর, ২০২৫
বগুড়ায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা ফাইল ছবি

শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এই ঘটনা ঘটে।


শিবগঞ্জ থানা পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা রাজু শনিবার রাতে নিজ গ্রামে বাড়ির পাশে মামাতো ভাই শাহ আলমের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসেন। খবর পেয়ে এসআই আল মামুনের নেতৃত্বে ৫ জন পুলিশ সদস্য তাকে গ্রেপ্তার করতে যায়। রাজুকে গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে থানায় নেয়ার সময় সেখানে থাকা তার কয়েকশ’ আত্মীয়-স্বজন ও নেতাকর্মী পুলিশের ওপর হামলা চালায়।


একপর্যায়ে হাতকড়া পড়া অবস্থায় তারা রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ সময় আওয়ামী লীগ নেতার স্বজনদের মারপিটে তিন পুলিশ সদস্য আহত হন। বর্তমানে ওই গ্রাম ও আশপাশের এলাকায় ছিনিয়ে নেয়া আওয়ামী লীগ নেতাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানায় পুলিশ।

thebgbd.com/BYB