ঢাকা | বঙ্গাব্দ

ফিলিপাইনে ৪.৮ মাত্রার ভূমিকম্প

সকাল সাড়ে ১০টায় সংঘটিত ভূমিকম্পের পর ৩ লাখ ৬৬ হাজার জন অধ্যুষিত শহরের কর্মচারীরা অফিস ভবন থেকে বেরিয়ে আসেন।
  • অনলাইন ডেস্ক | ০৯ অক্টোবর, ২০২৫
ফিলিপাইনে ৪.৮ মাত্রার ভূমিকম্প ভূমিকম্পের মাত্রা ৪.৮

বৃহস্পতিবার ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় একটি শহরের কাছে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সেখানে লাখ লাখ লোক বাস করে। রাজ্যের ভূকম্পবিদরা প্রাকৃতিক এই দুর্যোগটিতে ক্ষতির আশঙ্কা করছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।


স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে সংঘটিত অগভীর ভূমিকম্পের পর ৩ লাখ ৬৬ হাজার জন অধ্যুষিত শহরের কর্মচারীরা অফিস ভবন থেকে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারা টেলিফোনে এএফপিকে জানিয়েছেন, মধ্য ফিলিপাইনে এক ভূমিকম্পে ৭০ জনেরও বেশি লোকের মৃত্যুর ১০ দিন পর এ ভূমিকম্পটি ঘটে।


সূত্র: এএফপি


এসজেড