ঢাকা | বঙ্গাব্দ

গাজায় হামলা চলছেই

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর গাজা সিটিতে ‘একাধিক বিমান হামলার’ কথা জানিয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ০৯ অক্টোবর, ২০২৫
গাজায় হামলা চলছেই বিধ্বস্ত গাজা।

হামাস ও ইসরাইল যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার ঘোষণার পরও বৃহস্পতিবার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ওই অঞ্চলে বেশ কয়েকটি হামলার কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


গাজায় প্রস্তাবিত যুদ্ধবিরতি কাঠামোর বিষয়ে গত রাতে একটি চুক্তি ঘোষণার পর এ হামলা চালানো হয়। বিশেষ করে উত্তর গাজা এলাকায় বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর গাজা সিটিতে ‘একাধিক বিমান হামলার’ কথা জানিয়েছেন।


সূত্র: এএফপি


এসজেড