ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী আফটারশক আঘাত হেনেছে। পূর্ববর্তী সতর্কতার কয়েক ঘণ্টা পর শুক্রবার ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী আফটারশক আঘাত হেনেছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। ফিলিপাইনের মাতি থেকে এএফপি এ খবর জানিয়েছে।
ভূমিকম্পটি সন্ধ্যা স্থানীয় সময় ৭টা ১২ মিনিটে আঘাত হানে। যার ফলে ফিলিপাইনের ভূমিকম্পবিদ্যা অফিস ‘প্রাণঘাতী সুনামির উচ্চতা’ সম্পর্কে সতর্ক করে এবং উপকূলীয় বাসিন্দাদের ‘অবিলম্বে উঁচু স্থানে সরে যেতে অথবা আরো দূরে সরে যেতে’ আহ্বান জানিয়েছে।
এদিকে দেশটির দক্ষিণাঞ্চলে আজ শুক্রবার মিন্দানাও অঞ্চলের মানয় থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে স্থানীয় সময় সকাল ৯ টা ৪৩ মিনিটে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত দু’জনের প্রাণহানি ঘটেছে। প্রথমে আঞ্চলিক সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।
পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের পাশেই মাতি শহরে একটি দেয়াল ধসে একজন নিহত হয়েছে। নগর দুর্যোগ অফিস এএফপি’কে জানিয়েছে, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে স্থানীয় একজন ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
ফিলিপাইন সরকার প্রথমে সুনামির সতর্কতা জারি করে। পূর্বাঞ্চলীয় সমুদ্র উপকূলের পার্শ্ববর্তী এলাকার লোকদের ১০ ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের ঝুঁকির ব্যাপারে সতর্ক করা হয়। তবে, মাত্র এক ফুট উঁচু ঢেউ দেখা গেছে এবং পরে সতর্কতা প্রত্যাহার করা হয়।
সূত্র: এএফপি
এসজেড