ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ প্রেসিডেন্ট ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা জানান।
  • অনলাইন ডেস্ক | ১৩ অক্টোবর, ২০২৫
ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স ওয়ানে ইসরায়েলে অবতরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে, দুই বছর বন্দি থাকার পর গাজা থেকে প্রথম ইসরায়েলি জিম্মিদের একটি দল আজ দেশে ফিরেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বেন গুরিয়ন বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা জানান।


সূত্র: এএফপি


এসজেড