ঢাকা | বঙ্গাব্দ

আমন্ত্রণ সত্ত্বেও যোগ দিচ্ছেন না নেতানিয়াহু

আল-সিসি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর মধ্যে একটি ফোনালাপের পর নেতানিয়াহুকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৩ অক্টোবর, ২০২৫
আমন্ত্রণ সত্ত্বেও যোগ দিচ্ছেন না নেতানিয়াহু বেঞ্জামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার মিশরের রিসোর্ট শহর শার্ম আল-শেখে অনুষ্ঠেয় গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না। কারণ, ওই দিন ইহুদিদের একটি ছুটির দিন। তার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ মিশরে একটি সম্মেলনে যোগ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন’।


‘প্রধানমন্ত্রী আমন্ত্রণের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি বলেছেন, সিমহাত তোরাহের ছুটি শুরু হওয়ার সঙ্গে সময়টি মিলে যাওয়ার কারণে তিনি যোগ দিতে পারবেন না’। যা সোমবার সন্ধ্যায় শুরু হবে এবং মঙ্গলবার সূর্যাস্ত পর্যন্ত চলবে। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে।


এরআগে, মিশরের প্রেসিযেডন্টের কার্যালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর মধ্যে একটি ফোনালাপের পর নেতানিয়াহুকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড