ঢাকা | বঙ্গাব্দ

২০ অক্টোবর বিভিন্ন বাহিনীর সঙ্গে বসবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আগামী ২০ অক্টোবর সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
  • নিজস্ব প্রতিবেদক | ১৪ অক্টোবর, ২০২৫
২০ অক্টোবর বিভিন্ন বাহিনীর সঙ্গে বসবে ইসি ছবি : সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আগামী ২০ অক্টোবর সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।  

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, আগামী ‎২০ অক্টোবর সেনা, নৌ, বিমানসহ অন্যান্য বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা হবে।

নতুন দল নিবন্ধন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে মাঠ পর্যায়ের তথ্য নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে এর সমাধান করা যাবে। কমিশন ও মাঠ, দুই পর্যায়েই তথ্য নেওয়া হচ্ছে।

thebgbd.com/NA