ঢাকা | বঙ্গাব্দ

ইতালিতে বিস্ফোরণে ৩ পুলিশ নিহত

বাড়িটি গ্যাসে ভরা ছিল এবং ওই এলাকায় রাতভর অভিযান চালানো হয়। বাড়িটির সদর দরজা খোলার সময় এই বিস্ফোরণ ঘটে।
  • অনলাইন ডেস্ক | ১৪ অক্টোবর, ২০২৫
ইতালিতে বিস্ফোরণে ৩ পুলিশ নিহত ইতালি।

ইতালিতে রাতভর একটি বাড়িতে উচ্ছেদের চেষ্টার সময় বিস্ফোরণে তিন পুলিশ কর্মকর্তা নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার দেশটির অগ্নিনির্বাপক কর্মীরা একথা জানান। সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, এই ঘটনায় এক ভাই ও তার বোনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের দুজনের বয়সই ষাট বছরের বেশি। পরিবারটির তৃতীয় সদস্য পালিয়ে গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


তদন্তকারীদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এএনএসএ জানায়, ভেরোনার কাছে ক্যাস্টেল ডি’আজ্জানোতে বাড়িটি গ্যাসে ভরা ছিল এবং ওই এলাকায় রাতভর অভিযান চালানো হয়। বাড়িটির সদর দরজা খোলার সময় এই বিস্ফোরণ ঘটে। পুলিশ ওই বাড়িটি থেকে তিন ভাই-বোনকে উচ্ছেদ করার চেষ্টা করে। এর আগে তারা নিজেদের উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।


প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি ঘটনাবলী পর্যবেক্ষণ করছেন। লাশগুলো বাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়।  অগ্নিনির্বাপক কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানিয়েছেন, এই বিস্ফোরণে ১২ জন আইন প্রয়োগকারী কর্মকর্তা ও এক বেসামরিক নারী আহত হয়েছেন।


সূত্র: এএফপি


এসজেড