ঢাকা | বঙ্গাব্দ

হজ নিবন্ধনের সময় বাড়াল সরকার

  • নিজস্ব প্রতিবেদক | ১৪ অক্টোবর, ২০২৫
হজ নিবন্ধনের সময় বাড়াল সরকার ফাইল ছবি

২০২৬ সালের হজ নিবন্ধনের সময় আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, ২০২৬ সনের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার জন্য বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। এ সময়ের মধ্যে হজে গমনেচ্ছুদের নিবন্ধন করে তাদের হজ গমন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবর হজযাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়।

thebgbd.com/NIT