ঢাকা | বঙ্গাব্দ

এবার ওবায়দুল কাদেরের ভাই গ্রেপ্তার

গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেন। এছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ অক্টোবর, ২০২৫
এবার ওবায়দুল কাদেরের ভাই গ্রেপ্তার ছবি : সংগৃহীত।

গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেন। এছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।


বার্তায় বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহোদর শাহাদাতসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ (নয়) নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শাহাদাত হোসেনের গ্রেপ্তারের সংবাদ নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিমও। তিনি বলেন, ওবায়দুল কাদেরের ভাই গ্রেপ্তারের বিষয়টি একটি মাধ্যমে শুনেছি।

তবে কবে কোথায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।  

উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তাকে মাথার চুল কেটে মারধরে করে ব্যাপক সমালোচিত হন শাহাদাত। এরপর গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বড় ভাই কাদের মির্জার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে তিনি আলোচনায় আসেন।

thebgbd.com/NA