ঢাকা | বঙ্গাব্দ

ড. ইউনূসকে দুই একজন উপদেষ্টা বিভ্রান্তের চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

  • নিজস্ব প্রতিবেদক | ১৬ অক্টোবর, ২০২৫
ড. ইউনূসকে দুই একজন উপদেষ্টা বিভ্রান্তের চেষ্টা করছেন: গোলাম পরওয়ার ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দুই একজন উপদেষ্টা বিভ্রান্তের চেষ্টা করছেন।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি: গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক জাতীয় সেমিনারে এ অভিযোগ করেন তিনি।


এসময় একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে গোলাম পরওয়ার বলেন, সমালোচনার অধিকার সবার আছে এবং সেই সমালোচনার ভাষা হতে হবে মার্জিত।


আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে কোনো কোনো রাজনৈতিক দল তাদের পছন্দের কর্মকর্তাদের বদলি নিয়ে তৎপর হয়েছেন বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার।


এসময় প্রধান উপদেষ্টা বরাবর উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর রাখার প্রস্তাব জুলাই চার্টারে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান তিনি।


thebgbd.com/NIT