ঢাকা | বঙ্গাব্দ

এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন যমজ বোন

রুবাবা জামান ও রুবাইয়া জামান মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের কামরুজ্জামান খোকনের মেয়ে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ অক্টোবর, ২০২৫
এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন যমজ বোন ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন যমজ বোন রুবাবা জামান ও রুবাইয়া জামান। তারা রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন। 


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে ২০২৩ সালে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়ও এই যজম বোন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।  


রুবাবা জামান ও রুবাইয়া জামান মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের কামরুজ্জামান খোকনের মেয়ে। দুই বোন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও ট্যালেন্টপুলে মেধাবৃত্তি অর্জন করেন।


কামরুজ্জামান বলেন, তারা দুজনেই অনেক মেধাবী। মেয়েদের একের পর এক এমন সাফল্যে আমাদের পরিবারের সবাই খুশি ও আনন্দিত।


জিপিএ-৫ পাওয়া রুবাবা জামান ও রুবাইয়া জামান বলেন, আমাদের এই সাফল্যের পেছনে মা-বাবা, নানা-নানিসহ বিদ্যালয়ের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। আমরা দুই বোন ভবিষ্যতে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি করতে চাই। আমরা ম্যাজিস্ট্রেট হতে চাই।


thebgbd.com/NIT