ঢাকা | বঙ্গাব্দ

মাদাগাস্কারে গণতন্ত্র সংরক্ষণের আহ্বান

এখন গণতন্ত্র, মৌলিক স্বাধীনতা এবং আইনের শাসনকে সতর্কতার সঙ্গে সংরক্ষণ করা অপরিহার্য।
  • অনলাইন ডেস্ক | ১৬ অক্টোবর, ২০২৫
মাদাগাস্কারে গণতন্ত্র সংরক্ষণের আহ্বান মাদাগাস্কার।

মাদাগাস্কারে একটি অভিজাত সেনা ইউনিট প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনার কাছ থেকে ক্ষমতা দখলের পর ফ্রান্স গতকাল বুধবার তার সাবেক উপনিবেশ মাদাগাস্কারের সকল রাজনৈতিক দল ও তরুণদের ‘সংযম ও দায়িত্ব’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বলেছে, ভারত মহাসাগরীয় দ্বীপটিতে গণতন্ত্র সংরক্ষণ করতে হবে। প্যারিস থেকে এএফপি এ খবর জানিয়েছে।


বিক্ষোভের কয়েকদিনের প্রেক্ষাপটে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘একটি উন্নত, ন্যায্য এবং মর্যাদাপূর্ণ জীবনের জন্য মাদাগাস্কারের জনগণের এবং বিশেষ করে সে দেশের তরুণদের আশা সম্পূর্ণরূপে শোনা এবং বিবেচনা করা উচিত। এখন গণতন্ত্র, মৌলিক স্বাধীনতা এবং আইনের শাসনকে সতর্কতার সঙ্গে সংরক্ষণ করা অপরিহার্য।’


সূত্র: এএফপি


এসজেড