ঢাকা | বঙ্গাব্দ

সব মরদেহ ফেরতের প্রতিশ্রুতি

এক বিবৃতিতে হামাস জানায়, বন্দিদের মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হতে পারে।
  • অনলাইন ডেস্ক | ১৭ অক্টোবর, ২০২৫
সব মরদেহ ফেরতের প্রতিশ্রুতি হামাস

বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি বৃহস্পতিবার পুনর্ব্যক্ত করেছে হামাস। একই সঙ্গে জানায়, গাজায় নিহত ইসরায়েলি বন্দিদের সব মরদেহ ফেরত দেওয়ার ব্যাপারেও তারা অঙ্গীকারবদ্ধ। গাজা সিটি থেকে এএফপি এ খবর জানিয়েছে।


এক বিবৃতিতে হামাস জানায়, বন্দিদের মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হতে পারে। কারণ, তাদের কেউ কেউ দখলদার বাহিনীর ধ্বংস করা টানেলে সমাহিত। আবার অনেকের মরদেহ তাদেরই বোমা হামলায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নীচে। ইসরায়েল আগেই হুঁশিয়ারি দিয়েছে, যদি হামাস সব মরদেহ ফেরত না দেয়, তবে আবারও গাজায় সামরিক অভিযান শুরু করবে তারা।


সূত্র: এএফপি


এসজেড