ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে আরও এক স্পিনার যোগ হলো বাংলাদেশ দলে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে দলে নিয়েছেন নির্বাচকেরা। এতে সিরিজের বাংলাদেশ দল এখন ১৭ সদস্যের।
গতকাল মিরপুরে স্পিন-বান্ধব উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। লেগ স্পিনার রিশাদ হোসেন একাই নিয়েছেন ৬ উইকেট, বাকিদের মধ্যে মিরাজ ও তানভীর ইসলাম নিয়েছেন ১টি করে উইকেট।
নাসুমকে দলে নেওয়ায় এখন বাংলাদেশ দলে বিশেষজ্ঞ স্পিনার আছেন চারজন—মিরাজ, রিশাদ, তানভীর ও নাসুম। এছাড়া সাইফ হাসান ও শামীম হোসেনও আছেন পার্ট-টাইম স্পিনার হিসেবে।
গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরেই সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন নাসুম। এ পর্যন্ত ১৮ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন তিনি।
বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
thebgbd.com/NIT