ঢাকা | বঙ্গাব্দ

ফিলিপাইনে ঝড়ে ৫ জনের মৃত্যু

দক্ষিণ-পূর্ব লুজোন জুড়ে কমপক্ষে ৪৭ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে সরকার-নির্ধারিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে চলে গেছে।
  • অনলাইন ডেস্ক | ১৯ অক্টোবর, ২০২৫
ফিলিপাইনে ঝড়ে ৫ জনের মৃত্যু ফিলিপাইন

রোববার ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজনে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ফেংশেনের আঘাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ ও দুর্যোগ কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। ঝড়টি রাতভর লুজনের দক্ষিণ-পূর্ব অংশ জুড়ে তাণ্ডব চালায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।


পুলিশ কর্মকর্তা সনি ওম্বাজিনো বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে জানিয়েছেন, ভোরবেলা ম্যানিলা থেকে প্রায় ১৫৩ কিলোমিটার (৯৫ মাইল) দক্ষিণ-পূর্বে পিটোগো শহরের কাছে একটি গ্রামে একটি বাড়ির ওপর গাছ উপড়ে পড়ে দুই বছর ও ১১ বছর বয়সী দুই শিশুসহ ওই পরিবারের পাঁচ সদস্য প্রাণ হারায়। 


রাজ্য আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববার ভোরে ফেংশেন ম্যানিলা উপসাগরের উপর দিয়ে ঘণ্টায় ৯০ কিলোমিটার (৫৬ মাইল) বেগে ঝড়ো হাওয়া বইছে এবং রাজধানী ম্যানিলার উত্তরে অবস্থিত প্রদেশগুলোতে ঝড়টির আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিষেবা সম্ভাব্য উপকূলীয় বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্ক করেছে।


স্থানীয় দুর্যোগ কর্মকর্তারা জানান, শনিবার থেকে দক্ষিণ-পূর্ব লুজোন জুড়ে কমপক্ষে ৪৭ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে সরকার-নির্ধারিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে চলে গেছে। ফিলিপাইনে প্রতি বছর প্রায় ২০টি ঝড় ও টাইফুন আঘাত হানে, যা নিয়মিতভাবে লাখ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাসকারী এলাকায় আঘাত হানে।


বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এই গ্রহ উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ঝড়গুলোও অধিকতর শক্তিশালী হয়ে উঠছে। ফেংশেন এমন এক সময় এসেছে, যখন দেশটিতে গত তিন সপ্তাহে একাধিক বড় ভূমিকম্পের কবলে পড়ে কমপক্ষে ৮৭ জন প্রাণ হারিয়েছে।


সূত্র: এএফপি


এসজেড