ঢাকা | বঙ্গাব্দ

আজ জাপানে জোট সরকার গঠনের চুক্তি

স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় প্রতিক্ষিত এই চুক্তি সানায়ে তাকাইচির দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথকে প্রশস্ত করবে।
  • অনলাইন ডেস্ক | ২০ অক্টোবর, ২০২৫
আজ জাপানে জোট সরকার গঠনের চুক্তি সানায়ে তাকাইচি

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আজ সোমবার জোট সরকার গঠনের জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করবে বলে জানিয়েছে তাদের নতুন অংশীদার দল। যা সানায়ে তাকাইচিকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করবে বলে জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


সংস্কারবাদী, ডানপন্থী বিরোধী জাপান ইনোভেশন পার্টির (জেআইপি) সহ-প্রধান হিরোফুমি ইয়োশিমুরা বলেছেন, ‘আজ আমরা একটি জোট সরকার গঠনের চুক্তিতে স্বাক্ষর করব। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায়  আজ আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করব।’ 


সূত্র: এএফপি


এসজেড