ঢাকা | বঙ্গাব্দ

নভেম্বরে ট্রাম্প-প্রিন্স সালমান সাক্ষাৎ

প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ১৭ নভেম্বর ওয়াশিংটন সফরে যাবেন এবং পরের দিন তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।
  • অনলাইন ডেস্ক | ২২ অক্টোবর, ২০২৫
নভেম্বরে ট্রাম্প-প্রিন্স সালমান সাক্ষাৎ ট্রাম্প ও যুবরাজ সালমান।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান আগামী মাসে তিন দিনের সফরে ওয়াশিংটন যাবেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। আজ মঙ্গলবার সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপি’কে এ তথ্য জানিয়েছে।


রিয়াদ থেকে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ১৭ নভেম্বর ওয়াশিংটন সফরে যাবেন এবং পরের দিন তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।


সূত্র: এএফপি


এসজেড