ঢাকা | বঙ্গাব্দ

সুইডেন সফর করবেন জেলেনস্কি

ইউক্রেন সুইডেনের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এবং নিশ্চিত করা হবে যেন ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে।
  • অনলাইন ডেস্ক | ২২ অক্টোবর, ২০২৫
সুইডেন সফর করবেন জেলেনস্কি ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের  প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার সুইডেন সফর করবেন। যেখানে দুই দেশ ‘অস্ত্র রফতানি’ ঘোষণা করবে। সুইডিশ সরকার এ তথ্য জানিয়েছে। জেলেনস্কি ও সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন লিংকোপিং শহরে দেখা করবেন।  শহরটি অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান সাব-এর আবাসস্থল। প্রতিষ্ঠানটি অন্যান্য অস্ত্রের মধ্যে গ্রিপেন জেট ফাইটার তৈরি করে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


সরকার এক বিবৃতিতে জানায়, ‘ক্রিস্টারসন ও জেলেনস্কি তাদের বৈঠকের পর প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির ক্ষেত্রে এক ঘোষণার জন্য একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন।’ স্থানীয় সময় বিকাল ৩টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


ক্রিস্টারসন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘একটি শক্তিশালী ও সক্ষম ইউক্রেন সুইডেনের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এবং আমরা নিশ্চিত করব যেন ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে পারে।’ গত বছর, অংশীদার দেশগুলো মার্কিন এফ-১৬-কে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করার পর, সুইডেন ইউক্রেনে তার গ্রিপেন যুদ্ধবিমান পাঠানোর পরিকল্পনা স্থগিত করে।


সূত্র: এএফপি


এসজেড