ঢাকা | বঙ্গাব্দ

পশ্চিম তীর সংযুক্ত করবে না ইসরায়েল

ইসরায়েল সফর শেষে ভ্যান্স বলেছেন, ‘যদি এটি রাজনৈতিক কৌশল হয়ে থাকে, তাহলে এটি অত্যন্ত নির্বুদ্ধিতাপূর্ণ একটি কৌশল।’
  • অনলাইন ডেস্ক | ২৩ অক্টোবর, ২০২৫
পশ্চিম তীর সংযুক্ত করবে না ইসরায়েল জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েল পশ্চিম তীর সংযুক্ত করবে না। এর একদিন আগে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সদস্যরা ওই অঞ্চল সংযুক্ত করার পথ সুগম করতে দু’টি বিল অনুমোদনের পক্ষে ভোট দেন। তেল আবিব থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ইসরায়েল সফর শেষে ভ্যান্স বলেছেন, ‘যদি এটি রাজনৈতিক কৌশল হয়ে থাকে, তাহলে এটি অত্যন্ত নির্বুদ্ধিতাপূর্ণ একটি কৌশল এবং ব্যক্তিগতভাবে এতে কিছুটা অপমানিত বোধ করছি। পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হবে না। ট্রাম্প প্রশাসনের নীতি হলো, ইসরায়েল পশ্চিম তীর সংযুক্ত করবে না এবং আমাদের এই নীতিই অব্যাহত থাকবে।’


সূত্র: এএফপি


এসজেড