ঢাকা | বঙ্গাব্দ

জাতিসংঘ গাজায় ‘কাজ বন্ধ’ করে দিয়েছে

গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনের আগে ব্রাজিলের নেতা সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন।
  • অনলাইন ডেস্ক | ২৫ অক্টোবর, ২০২৫
জাতিসংঘ গাজায় ‘কাজ বন্ধ’ করে দিয়েছে লুলা দ্য সিলভা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা শনিবার জাতিসংঘ এবং অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠানের সমালোচনা করে বলেছেন, তারা গাজায় ‘কাজ বন্ধ করে দিয়েছে’ এবং গাজা যুদ্ধের শিকারদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। কুয়ালালামপুর থেকে এএফপি এ খবর জানায়।


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাতের পর লুলা বক্তব্য রেখেছেন। গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনের আগে ব্রাজিলের নেতা সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন।


দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার জন্য দ্বিপাক্ষিক বৈঠকের পর লুলা সাংবাদিকদের বলেছেন, ‘গাজা উপত্যকায় এত দিন ধরে যে গণহত্যা চলছে তা কে মেনে নিতে পারে? এসব ঘটনাগুলো যাতে না ঘটে সেজন্য তৈরি করা বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো কাজ বন্ধ করে দিয়েছে। এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘ আর কাজ করছে না’। লুলা ট্রাম্পের প্রতি তীব্র কটাক্ষ করে বলেছেন, ‘একজন নেতার জন্য নোবেল পুরস্কারের চেয়ে মাথা উঁচু করে হাঁটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’


সূত্র: এএফপি


এসজেড