ঢাকা | বঙ্গাব্দ

থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি সই

সাম্প্রতিক সীমান্ত সংঘাতের পর থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এ চুক্তিতে স্বাক্ষর করেন।
  • অনলাইন ডেস্ক | ২৬ অক্টোবর, ২০২৫
থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি সই চুক্তি সাক্ষর অনুষ্ঠান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। মালয়েশিয়ায় হওয়া এ চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাস্প নিজেও। কুয়ালালামপুর থেকে এএফপি জানায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও এসময় উপস্থিতিত ছিলেন।


এশিয়া সফরের প্রথম ধাপেই এ চুক্তি স্বাক্ষরিত হল। সফরের শেষ পর্বে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সাম্প্রতিক সীমান্ত সংঘাতের পর থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এ চুক্তিতে স্বাক্ষর করেন। 


সূত্র: এএফপি


এসজেড