ঢাকা | বঙ্গাব্দ

সংলাপ ব্যাহত করার ‘চেষ্টা’র নিন্দায় রাশিয়া

দিমিত্রিয়েভ বলেন, ‘আমরা গঠনমূলক সংলাপে অঙ্গীকারবদ্ধ এবং রাশিয়ার অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
  • অনলাইন ডেস্ক | ২৬ অক্টোবর, ২০২৫
সংলাপ ব্যাহত করার ‘চেষ্টা’র নিন্দায় রাশিয়া পুতিন ও ট্রাম্প।

ওয়াশিংটন মস্কোর তেল কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর সংলাপের দরজা বন্ধ করে দেওয়ায় নিন্দা জানিয়েছেন রাশিয়ার শীর্ষ অর্থনৈতিক আলোচক কিরিল দিমিত্রিয়েভ। মস্কোর তেল কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।


মস্কো থেকে এএফপি জানায়, রোববার কিরিল দিমিত্রিয়েভ টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, আমরা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যেকোনো সংলাপ ব্যাহত করা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ব্যাপক প্রচেষ্টা লক্ষ্য করছি।’ দিমিত্রিয়েভ শুক্রবার যুক্তরাষ্ট্রে পৌঁছেন। তিনি বলেন, ‘আমরা গঠনমূলক সংলাপে অঙ্গীকারবদ্ধ এবং বহু বিষয়ে রাশিয়ার অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’


সূত্র: এএফপি


এসজেড