ঢাকা | বঙ্গাব্দ

ত্রিনিদাদ ও টোবাগোতে মার্কিন যুদ্ধজাহাজ

ত্রিনিদাদ সরকার বৃহস্পতিবার ঘোষণা করেছে, ইউএসএস গ্রেভলি রাজধানী পোর্ট অব স্পেনে নোঙ্গর করেছে।
  • অনলাইন ডেস্ক | ২৭ অক্টোবর, ২০২৫
ত্রিনিদাদ ও টোবাগোতে মার্কিন যুদ্ধজাহাজ ত্রিনিদাদ ও টোবাগো

ভেনেজুয়েলার উপকূলের কাছে যৌথ মহড়ার জন্য রোববার একটি মার্কিন যুদ্ধজাহাজ ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছেছে। কারণ ওয়াশিংটন মাদক পাচারকারী এবং ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়িয়েছে। পোর্ট অব স্পেন থেকে এএফপি এ খবর জানায়।


ত্রিনিদাদ সরকার বৃহস্পতিবার ঘোষণা করেছে, ইউএসএস গ্রেভলি রাজধানী পোর্ট অব স্পেনে নোঙ্গর করেছে। বৃহস্পতিবার পর্যন্ত এটি ছোট ক্যারিবিয়ান দেশটিতে অবস্থান করবে। এই সময়কালে মার্কিন মেরিনদের একটি দল স্থানীয় প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণ পরিচালনা করবে।


এই মহড়াগুলো ল্যাটিন আমেরিকার মাদক পাচারকারী সংগঠনগুলোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান সামরিক অভিযানের অংশ, যা বিশেষ করে ট্রাম্পের চিরশত্রু মাদুরোকে টার্গেট করে তৈরি করা হয়েছে। মার্কিন বাহিনী মাদক পাচারকারী বলে দাবি করা কমপক্ষে ১০টি নৌকা উড়িয়ে দিয়েছে। এতে ৪৩ জন নিহত হয়েছে এবং ট্রাম্প ভেনেজুয়েলায় সন্দেহভাজন কার্টেলদের ওপর স্থল হামলার হুমকিও দিয়েছেন।


অক্টোবরের মাঝামাঝি সময়ে ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা একটি জাহাজে হামলায় দুই ত্রিনিদাদীয়ান পুরুষ নিহত হন। নিহতদের একজনের মা জোর দিয়ে বলেছেন’, ‘তিনি একজন জেলে ছিলেন, মাদক পাচারকারী নন’। স্থানীয় কর্তৃপক্ষ এখনও তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।


সূত্র: এএফপি


এসজেড