অষ্টম মেয়াদে ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পল বিয়া। তিনি ৫৩ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। আজ সোমবার দেশটির সাংবিধানিক পরিষদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে। ইয়াউন্দে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সাংবিধানিক পরিষদ জানিয়েছে, তার নিকটতম প্রার্থী এবং সাবেক মন্ত্রী ইসা চিরোমা বাকারি ৩৫ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। চিরোমা গত ১২ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের দুই দিন পরই বিজয়ের দাবি করেন, যদিও আনুষ্ঠানিক ফলাফলে তিনি পরাজিত হয়েছেন। ৯২ বছর বয়সি পল বিয়া আবারও বিজয়ী হলেন।
সূত্র: এএফপি
এসজেড