ঢাকা | বঙ্গাব্দ

কিউবার দিকে যাচ্ছে মেলিসা

কিউবা, বাহামা ও বারমুডার কাছাকাছি পৌঁছানোর সময় মেলিসা একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
  • অনলাইন ডেস্ক | ২৯ অক্টোবর, ২০২৫
কিউবার দিকে যাচ্ছে মেলিসা ঘূর্ণিঝড় ‘মেলিসা’।

মার্কিন জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) মঙ্গলবার রাতে জানিয়েছে, হারিকেন মেলিসা ক্যারিবিয়ান সাগরের ওপর দিয়ে গতি বাড়ার পাশাপাশি ক্যাটাগরি ৪ এর ঝড়ে পরিণত হয়েছে। জ্যামাইকার  কিংস্টন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


ঝড়টি জ্যামাইকা অতিক্রম করতে কয়েক ঘন্টা সময় নেয়, স্থলভাগের ওপর দিয়ে যাওয়ার ফলে বাতাসের তীব্রতা কমে যায় এবং সর্বোচ্চ ৫ স্তর থেকে ৩ নম্বর ক্যারিবিয়ান স্তরে নেমে আসে এবং আবার ৪ নম্বর স্তরে ফিরে আসে।


এনএইচসি তার সর্বশেষ পূর্বাভাসে বলেছে, কিউবা, বাহামা ও বারমুডার কাছাকাছি পৌঁছানোর সময় মেলিসা একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।


সূত্র: এএফপি


এসজেড